Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯৭ হাজার টাকায় গরু, শেয়ারে কোরবানি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৯৭ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন।

শুক্রবার (৬ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

টার্মিনাল পরিদর্শন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন- স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত?

জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘তা-ও আবার পুরোডা আমার নিজের না।’

এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টিকিট নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এবং কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ লঞ্চ সময়মতো ঘাট ত্যাগ করছে। গত পাঁচ দিনে ঘাট থেকে মোট ৮২৪টি লঞ্চ ছেড়েছে, যার মাধ্যমে প্রায় ৮ লাখ যাত্রী দক্ষিণাঞ্চলে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ২৮টি লঞ্চ ঘাট ছেড়ে গেছে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মোট ১৩৭টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে।

সারাবাংলা/জিএস/আরএস