Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল চলবে না আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১০:৪২ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৩:০৩

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শনিবার (৭ জুন) মেট্রোরেল চলবে না। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এমপি