Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় কদর বেড়েছে তেঁতুল গাছের খাটিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তাইতো শেষ মুহূর্তে খুলনায় কদর বেড়েছে তেঁতুল গাছের খাটিয়ার। খাটিয়া হিসেবে যেন তেন গাছের গুঁড়ি হলেই হবে না, এজন্য কসাইরা সব থেকে উত্তম হিসেবে মনে করেন তেঁতুল গাছের খাটিয়াকে।

শুক্রবার (৬ জুন) বিকালে জেলার বিভিন্ন এলাকার খাটিয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানাগেছে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় তিন ধরনের খাটিয়া রয়েছে। আকারভেদে একেকটি খাটিয়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১০০০ টাকা দরে। নগরীর বিভিন্ন করাতকল, কাঠ ব্যবসায়ীদের পাশাপাশি মুদি দোকানিরাও খাটিয়া বিক্রি করেন মৌসুমী ব্যবসায়ী হিসেবে। আগামীকাল ঈদ হওয়ায় আজ গভীর রাত পর্যন্ত চলবে খাটিয়ার বিকিকিনি।

বিজ্ঞাপন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান বলেন, ‘পশুর মাংস কাটাকাটি করতে দা, ছুরি, চাকু যেমন প্রয়োজন তেমনি খাটিয়াও গুরুত্বপূর্ণ। কোরবানির গরুর গোশত বানানোর জন্য আমরা ৫০০ টাকা দিয়ে একটি খাটিয়া ক্রয় করেছি।’

নগরীর মৌসুমী খাটিয়া ব্যবসায়ীরা নাসিম শেখ বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে খাটিয়ার কদর বেড়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় তিন ধরনের খাটিয়া বিক্রি করছি। আমার কাছে বেশি বিক্রি হচ্ছে তেঁতুল গাছের গুঁড়ি। কোরবানির এক সপ্তাহ আগে থেকে গৃহস্থরা এই খাটিয়া কেনা শুরু করেন। তবে অনেকেই কোরবানির আগের দিন কেনেন।’

সারাবাংলা/এসডব্লিউ