Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদগাহ মাঠে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া ঈদগাহ মাঠে ইমামতি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল নয়টার দিকে সদর উপজেলার সনুড়া ঈদগাহ মাঠে ইমাম পরিবর্তন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম ও তার প্রতিপক্ষ বাচ্চু সরকারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। সকালে ঈদের নামাজে ইমামতি নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আটজন আহত হন। তাদের মধ্যে সাতজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর হওয়ায় আহত বাচ্চু সরকারকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতা নুরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারবাংলা/এসআর