Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৬:৫৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে পশু কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীসহ আশপাশের এলাকায় শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমী কসাই।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়েছেন।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কোরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/আরএস