Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেনতেন নির্বাচন জাতি চায় না: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৮:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতি আর কোনো যেনতেন নির্বাচন চায় না- এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

বিজ্ঞাপন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক – অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।

ঈদের নামাজে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

সারাবাংলা/এনএল/আরএস