Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় কোরবানির পশু কাটার সময় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির পশু কাটার সময়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত আব্দুল হাই শেখ চাঁদনীমুখা গ্রামে গোলাপ শেখের ছেলে।

মৃতের স্বজন মো. শরীফ উদ্দীন জানান, আব্দুল হাই ঈদের নামাজ আদায় করে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কোরবানিতে অংশ নেয়। চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার সময় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হাইকে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সারাবাংলা/এসআর