Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিডনিতে প্রবাসী বাঙালিদের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সিডনির সাউথ ওয়েস্ট এলাকার অন্যতম বৃহত্তম বাংলাদেশিদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এ জামাত অনুষ্ঠিত হয়।

সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও চাঁদ দেখার ভিত্তিতে ঈদের জামাতের তারিখ নির্ধারিত করে। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে ইঙ্গেলবার্নস্থ্ মেমোরিয়াল ওভালে এতদ অঞ্চলের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে চার সহস্রাধিক মুসল্লির উপস্থিতি প্রবাসীদের মহামিলনে পরিণত হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

সকাল ৯টায় এই ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। এসময় শুভেচ্ছা জানান ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, স্থানীয় স্টেট এমপি আনুলাক চানটিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ প্রমুখ।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সদিকুর খান মুন তাদের শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। নামাজ শেষে সেন্টারের পক্ষ থেকে মুসুল্লিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর