Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে বিএনপি কর্মী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ০৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোলে ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির পর সন্ত্রাসী হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বেনাপোলের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া। রোববার (৮ জুন) আব্দুল হাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল হাই (৫০) উপজেলার ডুপপাড়া গ্রামের হারান হরকরার ছেলে।

জানা যায়, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এ সময় ৪/৫ জনের একটি দল মোটরসাইকেলযোগে এসে আব্দুল হাইয়ের ওপর ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আটকে পুলিশি অভিযানের চলছে বলে জানান নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

সারাবাংলা/এমপি