Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেছেন। শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

নাসরিন সিদ্দিকীর নামাজে জানাজা, প্রথমে টাঙ্গাইল পিটিআই মাঠে জোহরের নামাজের পর ও দ্বিতীয় জানাজা আছরের নামাজের পর কালিহাতীর ছাতিহাটিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এমপি