Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে বইছে তাপপ্রবাহ, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপ্রবাহ বইছে। এর মধ্যেদেশের কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আজ বৃষ্টির পরিমাণ কমে আসবে, সেসঙ্গে আগামী বুধবার থেকে এটি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) রাতে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা বিভাগ ছাড়াও রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আরো জানিয়েছে, ঢাকাসহ দেশের ছয়টি বিভাগ-ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আংশিকভাবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সারাবাংলা/এনএল/এমপি