Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য স্থগিত থাকবে সৌদি ভিসা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব। গত ৩১ মে থেকে কার্যকর করেছিল সৌদি আরব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুম সামনে রেখে নেওয়া হয়েছে, যাতে তীর্থযাত্রী ও কর্মীদের আগমনের চাপ নিয়ন্ত্রণ করা যায়।

বাংলাদেশ ব্যতীত স্থগিতাদেশের আওতায় পড়া বাকি ১৩টি দেশ হলো পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।

শুধু ব্লক ওয়ার্ক ভিসাই নয়, ওমরাহ, পারিবারিক ভিজিট এবং ব্যবসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রেও এই সাময়িক স্থগিতাদেশ প্রযোজ্য হবে। ওয়ার্ক ভিসার মতো এসব আদেশও এই ১৪টি দেশের ওপর ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়েছে এ স্থগিতাদেশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক ভিসা বা ওমরাহ ভিসা দেওয়া হবে না, এমনকি ৩১ মে’র আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৌদিতে আসেননি— স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন।

কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, তাদের মধ্যে এই ১৪টি দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।

সারাবাংলা/এনএল/এমপি