Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ জুন) সকালে তার নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা এটি খতিয়ে দেখছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম আব্দুর রহমান উজ্জল (৩৩)। তিনি পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে। তিনি এলাকায় ক্ষুদ্র ঋণের একটি সমিতি পরিচালনার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ জন মিলে এলাকায় একটি সমিতি খুলে টাকা তুলে ক্ষুদ্র ঋণ দেওয়ার কাজ করতেন উজ্জল। পারিবারিক বিরোধ ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতেন। একসময় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল তার। সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

উজ্জলের ফুপু জানান, কোনো গুলির শব্দ শুনতে পাননি। রক্তাক্ত মরদেহ দেখেই পুলিশকে খবর দেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি) মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। তিনি নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে এসব খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এমপি