Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোরবানি ঘিরে দু’দিনে পঙ্গু হাসপাতালে ৬৪১ জন, ১৮১ জনের অস্ত্রোপচার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদুল আজহাকে ঘিরে হাটে পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দু’দিনে আহত হয়ে রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন ৬৪১ জন। তাদের মধ্যে গুরুতর আহত ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন এবং হাসপাতাল ছেড়েছেন ৪৩৪ জন।

নিটোর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন রোববারও (৮ জুন) সকাল থেকে একের পর এক কোরবানি দিতে গিয়ে আহত রোগী আসছেন।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ গণমাধ্যমকে বলেন, ঈদের দিন পশু কোরবানি ঘিরে সারাদিনে হাত-পাত ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। অপারেশনের পর তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩১৬ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৭৯ জনের। মোট ভর্তি হতে হয়েছে ৮৫ জনের।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ