Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচনে দ্বিমত নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া দেখতে পাই এবং মৌলিক সংস্কারগুলো দৃশ্যমান হয়— তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কার প্রয়োজন রয়েছে। বিচার বিভাগের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের এবং আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।’

সারজিস আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা আর পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হউক, বড় দল হউক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ ও সুষ্ঠু একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কেউ যেন কারও দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই ধরনের ঘটনাগুলো আমরা আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে দেখতে চাই না। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।’

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাৎ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন উপস্থিত ছিলেন। এর আগে হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সারাবাংলা/এসআর