Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে যুবকের খুলিবিহীন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৪:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী এক পুরুষ ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশে পড়ে আছে। ঠিক ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মাথার মগজ ছড়িয়ে ছিটিয়ে ছিলো। পরে কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশকে খবর দেওয়া হয়। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ নিবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি