Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন কাজ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেনদুয়ারে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নে কুমের পাড়া স্কুল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ব্যারিস্টার গোলাম নবী, প্রফেসর আমিনুজ্জামান, অ্যাডভোকেট গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বাহালুল ইসলাম,আটিয়া ইউনিয়নের মেম্বার আশরাফ হোসেন, মহিলা মেম্বার ফাহিমা আক্তার, আলমগীর হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘একটি কুচক্রী মহল সরকারকে ভুলভাল বুঝিয়ে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।’ সেই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণ কাজ পুনরায় চালু করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, গত ১৯ মে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রকৌশলী আহমেদ তানজিব উল্লাহ সিদ্দিকী এর সই করা একটি চিঠিতে জায়গা জটিলতার কারণ দেখিয়ে স্কুলটির নির্মানাধীন ভবনের কাজ বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/এসডব্লিউ