Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কাফনের কাপড়’ বেঁধে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: শরীয়তপুর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংগঠনটির একাংশ ‘কাফনের কাপড়’ মাথায় বেঁধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

সোমবার (৯ জুন) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে ঢাকা-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

মিছিল শেষে বিক্ষুব্ধ নেতা–কর্মীদের বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত দিয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থী। দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহ্বান জানান। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

ছাত্রদলের একাংশের নেতা এবং সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, ‘গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্যদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, চার বছর পর মঙ্গলবার (৩ জুন) শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি গঠনের পর ছাত্রদলের অপর একটি অংশ নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করে। এই নিয়ে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। পরের দিন বুধবার একই দাবিতে বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সির ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয় তার মোটরসাইকেল। শুক্রবার (৬ জুন) রাতে ঢাকা-শরীয়তপুর সড়কে মশাল মিছিল করা হয়।

সারবাংলা/এসআর