Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমি নিয়ে সংঘর্ষে ভাগ্নের হাতে মামা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ০৮:৪৩

মরদেহ। প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে ভাগ্নের আঘাতে প্রাণ গেল মামা চাঁন মিয়ার (৪৫)। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) বিকেলে জমি নিয়ে বিরোধে পুর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের মনার কান্দি গ্ৰামে এ খুনের ঘটনা ঘটেছে। রাতেই চিকিৎসা চলাকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ,পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, পুর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের মনার কান্দি গ্ৰামে চান মিয়ার সঙ্গে তার বোন জামাই ফয়জুল ইসলামের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষের বাকবিতন্ডার পর সোমবার বিকেলে জমি নিয়ে সংঘর্ষে চানমিয়া গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

আশঙ্কাজনক অবস্থায় চান মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো