Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ০৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অপর একজন।

সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের নাম মোহাম্মদ ইয়াসিন (৩২)। সে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন-অর – রশিদের ছেলে। আহত অপরজন তার বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৩)।

ঘটনার প্রত্যক্ষদর্শীসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল দুই বন্ধু। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় আসলে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

হামদর্দ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে একটার দিকে তাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নিহতের লাশ বর্তমানে হামদর্দ জেনারেল হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো