Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর। মাঠে ও টিভিতে, দুইভাবেই এই ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা।

এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন হামজা চৌধুরীরা। সেই ম্যাচে হামজা-সোহেলের গোলে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিটা দারুণভাবেই সেরে রেখেছে বাংলাদেশ।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচটি মাঠে বসেই উপভোগ করবেন হাজারো সমর্থক। এই ম্যাচের টিকিটের জন্য অনলাইনে রীতিমত যুদ্ধ করেছেন ফুটবল ভক্তরা। এছাড়াও বাংলাদেশের টিভি চ্যানেল টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

বিজ্ঞাপন

গ্রুপ সিতে ১ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিঙ্গাপুর। ১ পয়েন্ট নিয়ে হংকং আছে দ্বিতীয় স্থানে, ভারত আছে তৃতীয় স্থানে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো