Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ০৯:৪২

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি। ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কের আপন খালাতো ভাই-বোন।

সোমবার (৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো.জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো.রকির ছেলে মো.তাহসিন (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই বোন। শিশু দুটি বিকেলের দিকে বসত ঘরের পাশে খেলা করছিল। খেলতে খেলতে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে সন্ধ্যায় তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ‘পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো