Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০০ টাকা বেশি ভাড়া নেওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ঢাকা ও কক্সবাজারগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ায় দুইটি বাস কাউন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জুন) রাতে চাটখিল বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার রাতে চাটখিল বাস স্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি হাতেনাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। তাই কাউন্টার দুইটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো