Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের একটি বাড়ির পার্কিং জোনে কালো রং এর ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, কোটি টাকার এই গাড়িটি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের পার্কিং এ গাড়িটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এই ভবনের তিনটি ফ্লোর জেনুইন লিফ কোম্পানি নামে একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তারাই এই গাড়িটি নিয়ে এসেছে। গাড়িটি দেখেতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে থেকেই বাড়ির গ্যারেজে হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা আরও বলেন, ‘সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা আছে আমরা এমন খবর শুনতে পাই। গাড়ি থেকে পুলিশ কাগজপত্র ও সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালক ছিলেন এক সময়।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘যার পার্কিং এ গাড়িটি আছে সে যদি মালিকানা উপস্থাপন করতে না পারেন তাহলে আমরা গাড়ি সিজ করে নিয়ে আসবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। যতুটুকু জানতে পেরেছি গাড়িতে নৌকার স্টিকার আছে। তবে গাড়িটি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কী না তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান আওয়ামী সরকারের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে হত্যা করা হয়েছে বলে খবর শোনা যায়। পরে পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। পরে সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা। কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো