Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস শিশু ও বৃদ্ধদের জন্য অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১১:২৪

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকায় বায়ুদূষণের মাত্রা গতকালের চেয়ে কিছুটা কমলেও সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা ১৮ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১৩৪, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকালও একই পর্যায়ে ছিল ঢাকার বাতাস।

মঙ্গলবার (১০ জুন) দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৯ম। সোমবার (৯ জুন) ১৪৩ বায়ুমান নিয়ে ৪র্থ স্থানে ছিল ঢাকা।

এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান ১৭২, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে- ইরাকের বাগদাদ, কুয়েতের কুয়েত সিটি, উগান্ডার কাম্পালা ও নেপালের কাঠমান্ডু। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৭, ১৫৩, ১৫১ ও ১৫১।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এনজে