Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই নারী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০২ জনে।

এছাড়া, নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন

শুক্রবার (১৩ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় (১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা) ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং অন্যজন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। একজন ঢাকা মহানগরের এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো