Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন (২৯)  নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর থানা এলাকার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বোয়ালমারী উপজেলার শোতাসী এলাকাতে দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত বোরহান উদ্দিনকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর