Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাট সীমান্তে আবারও ১২ জনকে পুশইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের দুই উপজেলার তিন সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার (১৪ জুন) ভোরের দিকে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে পুশইন করলে তারা বাংলাদেশ ভূখন্ডের অভ্যন্তরে চলে আসেন। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে, একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের।

এদিকে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে অপর ছয় নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তবে পরবর্তীতে বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের বেড়ার এ পাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। তারা এখন সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এসডব্লিউ