Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিসির প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে ছাত্র অধিকার পরিষদ।

শনিবার( ১৪ জুন) দুপুরে জেলা ছাত্র অধিকার পরিষদ শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘোরাও করে।

এসময় জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসীন ইসলাম ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় তারা জেলা প্রশাসককে গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী ও দলবাজ আখ্যা দিয়ে তার প্রত্যাহার এবং দায়িত্ব গ্রহণের পর থেকে সকল কর্মকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানান।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে গলা‌চিপা উপ‌জেলা চত্ত‌রে সংবাদ স‌ম্মেল‌নে ভিপি নুরুল হক নুর পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের বিরু‌দ্ধে বি‌ভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ব‌লেন, ‘ডিসি বিএন‌পির দল কানা লোক। কে‌ন্দ্রীয় বিএন‌পি নেতা হাসান মামুন ডিসির কা‌ছের লোক। যে কার‌ণে তি‌নি বিএন‌পির লোক‌দের কথার বাই‌রে কোন কাজ ক‌রেন না। একই কারণে আমা‌কে অবরুদ্ধ করার সময় এই ডি‌সি কোনো ধর‌নের সহ‌যো‌গিতা ক‌রেননি।

সারাবাংলা/এসআর