Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলা বন্দরে এসেছে বিশ্বখ্যাত ‘জাম্বু কিনাটি’ জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: জেলার বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল জাম্বু কিনাটি। নেদারল্যান্ডসের পতাকাবাহী এম ভি ‘জাম্বু কিনাটি’ নামক হেভি লিফটের জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে।

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সংবলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা ১৫০০ মেট্রিক টন। জাহাজটিতে দুইটি ক্রেন রয়েছে। জাহাজটিতে একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এটিতে করে চারটি অ্যাংকোরেজ বোট ও একটি ক্রেন রি এক্সপোর্ট করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর মধ্যে একেকটি অ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০ মেট্রিক টন। আর ক্রেনের ওজন ৫০ মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চায়নার উদ্দেশে মোংলা ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হয়েছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ( বোর্ড ও জনসংযোগ বিভাগের ) উপ পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, গত মঙ্গলবার (১০ জুন) বন্দরের হাড়বাড়ীয়ার সাত নম্বর অ্যাংকোরেজ এই জাহাজটি বেড়েছে এবং আগামী সোমবার জাহাজটি মংলা বন্দর ত্যাগ করবে। হেভি লিফটের এ ধরনের জাহাজ ইতোপূর্বে মোংলা বন্দরে আসেনি। এটিই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগে যেসব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণ ক্ষমতা ছিল একহাজার মেট্রিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা দেড় হাজার মেট্টিক টন।

সারাবাংলা/এসডব্লিউ