Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা?

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫ ১৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলেন তারা। দুই যুগেরও বেশি সময় পর কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছেন টেম্বা বাভুমা। এই শিরোপা জিতে মোটা অংকের প্রাইজমানিও পেয়েছে প্রোটিয়ারা।

লর্ডসের ফাইনাল জিতে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি। গত আসরের ফাইনালের চেয়ে এই প্রাইজমানি প্রায় দ্বিগুণ।

রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২.১৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫ কোটি টাকারও বেশি। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ১৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পেয়েছে ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৪ কোটি টাকা। ৫ম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে ১১ কোটি টাকা। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলংকা পেয়েছে ১০ কোটি টাকার কিছু বেশি।

৭ম স্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৭ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। ৮ম হয়ে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা সোয়া ৭ কোটি টাকা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান পেয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটির কিছু বেশি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো