Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে অস্ত্রের আঘাত, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাইয়ের মুত্য হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে নিহত রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দোষারোপ করে একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন ফেরত দিতে বলে। এতে রাসেল তানজিলকে মারধর করে আহত করে। এরই জের ধরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তবে এই অভিযোগ অস্বীকার করে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, তাদের এলাকার পরিত্যাক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো