Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৬:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন— গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী (৪৫), রংপুরের তারাগঞ্জ থানার ছোট লক্ষ্মীপুরের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জের চৌহালী থানার মধ্যখাসকাওলীয়া মিয়াপাড়ার আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইলের ভূয়াপুর থানার কুঠিবয়রা এলাকার মৃত একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর এলাকার মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে (শনিবার) গভীর রাতে চন্দনী বাজার সংলগ্ন ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ির বাউন্ডারির তারকাটা কেটে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল বাড়িতে ঢুকে। এসময় ঘরের দরজা ভেঙে নগদ ৬ লাখ টাকা ও ৬ ভরি সোনার গয়না লুটে নেয়। বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এসআর