Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে বিজেএমসি’র জমিতে বহুতল ভবন নির্মাণের প্রস্তাব প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ময়মনসিংহে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর মালিকানাধীন জমিতে বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিল বলে বৈঠক সূত্রে জানা যায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্র জানায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওই প্রস্তাবে ময়মনসিংহ টাউন মৌজায় বিজেএমসি’র মালিকানাধীন প্রায় ২ একর (১.৯৬৮ একর) জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণে সরকারের নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

কিন্তু বৈঠকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।

সারাবাংলা/আরএস