Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেহরা‌ন থেকে ১০০ বাংলা‌দেশিকে নিরাপদে স‌রিয়ে নেওয়া হ‌চ্ছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরা‌নের রাজধানী তেহরা‌নে বসবাসকারী ৪০০ বাংলা‌দেশির ম‌ধ্যে ১০০ জন দূতাবা‌সের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে‌ছে। দ্রুতই ত‌া‌দের নিরাপদ স্থা‌নে সরি‌য়ে নেওয়ার ব‌্যবস্থা কর‌া হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ভারপ্রাপ্ত স‌চিব রুহুল আলম সি‌দ্দী‌কি।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ তথ্য জানান। ইরান-ইসরা‌য়েল যুদ্ধ প‌রি‌স্থি‌তি এবং প্রবাসী বাংলা‌দেশি‌দের নিরাপত্তা নিয়ে সংবাদ স‌ম্মেল‌ন‌টির আয়োজন ক‌রা হয়। এ সময় স‌চিব (পূর্ব) নজরুল ইসলাম, প‌শ্চিম ডি‌জি হুমায়ন ক‌বির ও জনকূটনী‌তি‌ বিভা‌গের ডি‌জি শাহ আসিফ মাহম‌ুদ উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন

রুহুল আলম সি‌দ্দী‌কি বলেন, ‘ইরা‌নে সরকা‌রি হিসে‌বে দুই হাজা‌রের ম‌তো বাংলা‌দেশি থাক‌লেও মারাত্মক নিরাপত্তা হুম‌কি‌তে র‌য়ে‌ছে তেহরা‌নে বসবাসকারীরা। এর ম‌ধ্যে বাংলা‌দেশ দূতাবা‌সের কর্মকর্তারা প‌রিবারসহ ৪০ জন র‌য়ে‌ছেন। এরই ম‌ধ্যে রাষ্ট্রদূত‌কে প‌রিবারসহ নিরাপদ স্থা‌নে নেওয়া হ‌য়ে‌ছে।’

ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব আরও ব‌লেন, ‘ইরা‌নের ওপর নি‌ষেধাজ্ঞার কার‌ণে টাকা লেন‌দেন ক‌ঠিন হয়ে পড়েছে। সে কার‌ণে অর্থের পর্যাপ্ত ঘাট‌তি র‌য়ে‌ছে। সেখানে টাকা পাঠা‌নোর চেষ্টা চল‌ছে। এ ছাড়া, দূতাবা‌সের হা‌তে থাকা টাকা দি‌য়ে স্থ‌ানান্ত‌রের কাজ শুরু হ‌য়ে‌ছে। সম্পূর্ণ সরকারি খর‌চে যোগা‌যোগকারী‌দের নিরাপ‌দে থাকার ব‌্যবস্থা করছে স‌রকার।’

তি‌নি আরও ব‌লেন, ‘সারা‌দে‌শে বৈধ দুই হাজা‌রেরর ম‌তো বাংলা‌দেশি বসবাস ক‌রে। একটা শ্রেণি র‌য়ে‌ছেন যারা‌ সেখা‌নে ইরানী নারী‌দের বি‌য়ে ক‌রে থাক‌ছেন। আর এক শ্রেণি র‌য়ে‌ছেন তারা মাছ ধরার কাজ ক‌রে থা‌কেন।’ এর বাইরেও অবৈধভা‌বে অনে‌কে বসবাস ক‌রেন বলে জানান তিনি।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো