Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিস্ফোরণে জড়িতদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ব্যর্থ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাবির কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, ‘এই প্রশাসন দায়িত্ব পালন করতে পারছে না। ৫ আগস্টের পর টিএসসিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি মুছে দেওয়া হয়েছে, পহেলা বৈশাখের আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। এই প্রশাসন কোথাও সুষ্ঠু কোনো পদক্ষেপ নিতে পারেনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ককটেল ফাটিয়েছে এই ফ্যাসিবাদের দোসররা কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না যা এই প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মাননীয় ভিসি এই ক্যাম্পাসে একটি মবের কালচার সৃষ্টি ব্যতিত অন্য কোনো কিছু করতে পারেননি। শিক্ষার্থীরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল আপনি সেটা নিজ হাতে নষ্ট করেছেন মাননীয় ভিসি।’

ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘ক্যাম্পাসে একের পর এক মব সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় প্রক্টর কোনো কার্যকরি ভূমিকা রাখেন নাই। যদি শুরু থেকেই ক্যাম্পাসে মব কালচার প্রতিহত করা হতো তাহলে আজ ঢাকা বিশ্ববিদ্যালযয়ে শিক্ষার্থী স্বস্তির নিশ্বাস ফেলতে পারত।’

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করার দাবি জানান।

সারাবাংলা/কেকে/এইচআই