Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বই কিনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্র তাওহিদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বই কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র তাওহিদ ইসলাম (২৬)। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজারের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত তাওহিদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাওহিদ বই কেনার জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথে রাস্তা সংস্কার কাজের জন্য রাখা লোহার রডের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে তাওহিদ ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো