Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল ৭টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারু ছেলে মাসুদ (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুর নুর ইসলাম (৫৫)। তার দুইজনই ইট ভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে শ্যামলী পরিবহণের একটি দ্রুতগামী বাস কামারপুকুর বাজার এলাকায় পৌঁছালে বিপরিতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর নিহত হন।

বিজ্ঞাপন

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হলেও চালক পালিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ