Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ২২:৪৭

উদ্ধার করা ককটেলসমূহ।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা পৌরসভার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি-১০ জানায়, উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে বড়ো ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুত, পরিবহণ এবং ব্যবহার প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর