Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালীতে গত তিন দিন ধরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, উপকূলীয় এলাকায় আরও অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে, সকল মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই