Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিএনপিতে আ.লীগ নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির গঠিত সার্চ কমিটিতে বিতর্কিত আওয়ামী লীগের পদধারীদের জায়গা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে ওয়ার্ড বিএনপির নেতারা।

বুধবার (১৮ জুন) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির গঠিত সার্চ কমিটিতে গণঅভ্যুত্থানবিরোধী লোকও রয়েছেন। ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদধারী লোকও রয়েছে। নানাভাবে সুবিধা পাওয়া নেতারাও রয়েছে। বিতর্কিত নেতাদের কারণে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নাম বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।’

তাই দ্রুতই এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতেও নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয়বাদী মুক্তিযোদ্ধ প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ শাবাব, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, ওয়ার্ড বিএনপি নেতা জিয়া মোল্লাসহ অন্যান্যরা। এ সময় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মানববন্ধনে অংশ নেয়।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বলেন, ‘নুরু আলম নামে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সার্চ কমিটিতে কেউ নেই। তবুও বলে রাখছি সার্চ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি যাচাই-বাছাই করছি। এ ধরনের অভিযোগ থাকলে তাকে সার্চ কমিটিতে রাখা হবে না।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো