Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নসিমন, ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট মোড় নিকট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাজবাড়ীর দিক থেকে একটি গরু নিয়ে নসিমন যোগে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ী রতন শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, নসিমনটি উদ্ধার করাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ’

সারাবাংলা/এইচআই