Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১২৩ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে দেশে ফিরলেন ১২৩ বাংলাদেশি। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে, স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানটি বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টাভ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

ত্রিপলী বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বিশেষ ফ্লাইটে এই অভিবাসীদের দেশে পাঠানো হয়েছে ।এই ফ্লাইটটি পরিচালনা করে বুরাক এয়ার।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রত্যাবাসিতরা ত্রিপলীসহ আশপাশের শহরগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো