Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার ঈশ্বরদীতে পিকআপের চাপায় বেলাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেলালের স্ত্রী ও দুই সন্তান। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃস্পতিবার (১৯ জুন) সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার ভাড়ইমারী মাথাল পাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

আহতরা হলেন- বেলালের স্ত্রী রুপালী খাতুন, মেয়ে বুশরা ও ছেলে তানজিল।

পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান জানান, বেলাল হোসেন তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দাশুড়িয়ার থেকে পাবনা যাচ্ছিলেন। কালিকাপুর পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল নিহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর পর পিকআপের চালকসহ পিকআপটি আটক করে রাখে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো