Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার খড়হাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মহাদেবপুর বকের মোড়ের খড়হাটির পাশে পথচারীরা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক মৃত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার  চেষ্টা চলেছে।

সারাবাংলা/এসআর