Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় চলতি বছরের প্রথম করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাহফুজার রহমান নামে চলতি বছরের প্রথম করোনায় আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে করোনা টেস্টে পজিটিভ হলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাহফুজার রহমান (৬১) সাতক্ষীরা পৌরসভার বাসিন্দা। তিনিই জেলায় এ বছরের প্রথম করোনায় আক্রান্ত রোগী।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা জানান, হাসপাতালের সপ্তম তলায় আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। তবে ৬১ বছর বয়স্ক ওই রোগী ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তবুও রোগী সুস্থ রয়েছেন। আজ আরও নিশ্চিত হতে তার পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো