Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অাবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো