Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে আরও ২৮ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন। এ ছাড়া এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই