ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ জুন) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির প্রেক্ষিতে তার এনআইডি লক করা হয়েছে। এটি একটি রুটিন কাজ।
এর আগে, গত ২৭ মে দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তার ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাফিজ শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছিলেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন।
সম্প্রতি দুদকের চিঠির প্রেক্ষিতে সাবেক এনআইডি ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন ও তার স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি।
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু’র এনআইডি লক
স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২২:১৪
১৯ জুন ২০২৫ ২২:১৪
সারাবাংলা/এনএল/এইচআই