Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকবে না: সাখাওয়াত হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: নৌ পরিবহণ ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকতে পারবে না। এ ছাড়া ফেরি ঘাট অবশ্যই থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ড্রেজিং ইনস্টিটিউট। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশেই কাজের অসীম সুযোগ সৃষ্টি হতে পারে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিমুলিয়া ঘাটে ইকো পার্কের জন্য পিপিপি (পাবলিক-প্রাইভেট পাটনার্শিপ) মডেলে যাওয়া উচিত।’ নদীর পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য তিনি বিআইডব্লিউটিএকে স্থানীয় জনগণের অংশগ্রহণে আরও বেশি উদ্যোগী হতে বলেন।

এ সময় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপদেষ্টার কাছে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন, যার মধ্যে কন্টেইনার পোর্ট এবং ইকো পোর্ট ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা ড্রেজিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের কার্যক্রম পরিদর্শন করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো